গুগলের পিক্সেল ১১ সিরিজ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

নতুন প্রজন্মের পিক্সেল ১১ সিরিজ উন্মোচন করেছে গুগল। নতুন স্মার্টফোনের পাশাপাশি এবারের আয়োজনে এসেছে পিক্সেল ওয়াচ ৫ এবং পিক্সেল ট্যাগ। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্যামেরা, ব্যাটারি, নিরাপত্তা ও স্বাস্থ্য পর্যবেক্ষণে নানা পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। ফলে এবারের পিক্সেল সিরিজকে শুধু নতুন স্মার্টফোন নয়, বরং গুগলের পুরো ডিভাইস ব্যবস্থাকে আরও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর করে তোলার একটি পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
ক্লাউডেই চলবে কোয়ান্টাম কম্পিউটার, ওরাক্যাল-কোয়ান্টিনিউওয়ামের নতুন উদ্যোগক্লাউডেই চলবে কোয়ান্টাম কম্পিউটার, ওরাক্যাল-কোয়ান্টিনিউওয়ামের নতুন উদ্যোগ গুগলের নতুন ফোনের তালিকায় রয়েছে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড। সাধারণ ফোন থেকে বড় পর্দার প্রো মডেল এবং ভাঁজ করা ফোন, বিভিন্ন ধরনের ব্যবহারকারীর কথা মাথায় রেখেই নতুন সিরিজ সাজানো হয়েছে।
নতুন টেনসর চিপে কৃত্রিম বুদ্ধিমত্তায় বেশি গুরুত্ব : গুগলের নতুন ফোনগুলোর অন্যতম বড় পরিবর্তন হলো টেনসর জি৬ চিপ। ওয়্যারডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিজের ফোনগুলোতে এই চিপ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ফোনের কার্যক্ষমতা ও শক্তি ব্যবহারের দক্ষতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন কাজ আরও উন্নত করার দিকে গুরুত্ব দিয়েছে গুগল।
ক্যামেরায় বড় পরিবর্তন : পিক্সেল সিরিজের অন্যতম পরিচিত দিক ক্যামেরা। নতুন সিরিজেও গুগল ক্যামেরাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। পিক্সেল ১১ প্রো ও ১১ প্রো এক্সএল মডেলে ১২০ গুণ পর্যন্ত জুম সুবিধা রয়েছে। প্রো মডেলগুলোতে রাতের ছবি তোলা, ভিডিও স্থির রাখা এবং ৮ হাজার মানের ভিডিও ধারণের সুবিধাতেও উন্নতি আনা হয়েছে।
নতুন ‘হাইলাইট’ আলো : পিক্সেল ১১ প্রো ও প্রো এক্সএল মডেলের অন্যতম নতুন সংযোজন হলো ‘হাইলাইট’। এটি ফোনের ক্যামেরা অংশের কাছে থাকা একটি আলোক সংকেত ব্যবস্থা।
কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও স্মার্ট ফোন : নতুন পিক্সেল সিরিজে জেমিনির ব্যবহার আরও বাড়িয়েছে গুগল। ছবি, ভিডিও, অনুবাদ, অনুসন্ধানসহ বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরাসরি যুক্ত করা হয়েছে।
ভাঁজ করা ফোনেও নতুনত্ব : নতুন সিরিজের পিক্সেল ১১ প্রো ফোল্ড এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। ওয়্যারডের তথ্য অনুযায়ী, আগের সংস্করণের তুলনায় নতুন ফোল্ড মডেলটি আরও পাতলা ও হালকা করার পাশাপাশি ক্যামেরা ব্যবস্থাতেও উন্নতি আনা হয়েছে।
এলো পিক্সেল ওয়াচ ৫ : স্মার্টফোনের পাশাপাশি নতুন পিক্সেল ওয়াচ ৫ উন্মোচন করেছে গুগল। দুটি আকারে আসা এই স্মার্টওয়াচে স্বাস্থ্য ও শরীরচর্চা পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
হারানো জিনিস খুঁজবে পিক্সেল ট্যাগ : গুগলের নতুন ডিভাইসগুলোর তালিকায় রয়েছে পিক্সেল ট্যাগ। ছোট এই যন্ত্রটি ব্যাগ, চাবি কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের সঙ্গে যুক্ত করে রাখা যাবে। ডিভাইসটির দাম ২৯ ডলার এবং এটি নভেম্বর থেকে বাজারে আসার কথা রয়েছে।
