ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এনএফসি সাপোর্টেড হেলিও ৪৭

এনএফসি সাপোর্টেড হেলিও ৪৭

বাংলাদেশের মোবাইল ফোন বাজারে হেলিও একটি জনপ্রিয় নাম। এরই ধারাবাহিকতায় এবার হেলিও লঞ্চ করল হেলিও ৪৭ স্মার্টফোন। এতে আছে অ্যান্ড্রোয়েড ১৬ অপারেটিং সিস্টেম, যার কারণে ব্যবহারকারী পাবেন গুগলের সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এ ছাড়া অ্যান্ড্রোয়েড ১৬ এ গ্রাহকরা উপভোগ করবেন হাই পারফরম্যান্স, অ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন। ফোনটিতে আছে ৬.৬৭ ইঞ্চির এইচডি+ (৭২০*১৬০০) পাঞ্চ-হোল ১২০হার্জ আইপিএস ডিসপ্লে। বড় ডিসপ্লে হওয়ার সুবাদে ভিয়্যুয়িং অ্যাগেল ছাড়াও অনলাইনে ক্লাস করা, মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং গেম খেলার সময় পাওয়া যাবে ইমসারসিভ এক্সপেরিয়েন্স। ১২০হার্জ হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং হবে আরও সাবলীল এবং ভিজ্যুয়াল পারফরম্যান্স থাকবে ল্যাগ-ফ্রি। অন্যদিকে পাঞ্চণ্ডহোল ডিজাইন স্ক্রিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে যা ফোনটিকে আরো আধুনিক একটি লুক দিচ্ছে। এছাড়াও ম্যাট ফিনিশ ডিজাইন হওয়ার কারনে ফোনটি হাতে নিয়েও একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। চিপসেট হিসেবে ফোনটিতে আছে মিডিয়াটেক এর ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দেবে মাল্টিটাস্কিং, স্মুথ এ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। তা ছাড়া মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৬ জিবি র‍্যাম। এছাড়াও মেমোরী ফিউশনের মাধ্যমেও র‍্যাম বাড়ানো যাবে ৬জিবি পর্যন্ত। ১২৮ জিবি রম দিবে অনেক বেশী এ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা। ফটো প্রেমীদের জন্য, হেলিও ৪৭ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটাপ যার অ্যাপারচার এফ/১.৪। ডিএসএলআর মানের ছবি তোলা যাবে হেলিও ৪৭ এর এই ক্যামেরা দিয়ে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কলও হবে অত্যন্ত মসৃণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত