বন উজার করে নদীপথে অবৈধভাবে পাচার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বন উজার করে নদীপথে অবৈধভাবে পাচারের সময় খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বাইন্যাছোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিলের নেতৃত্বে সেনা সদস্যরা ধুরুং খালে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করে - আলোকিত বাংলাদেশ
