চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস| গতকাল রোববার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন|
তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আগামী বুধবার রাত ৯টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে|
তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি দেশে ফিরছেন|
গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল| পরে তাকে ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়, সেখানে তিনি প্রায় এক মাস চিকিৎসা নেন|
এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল| পরে নিউরোলজিক্যাল বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করে|
অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দেন| এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়|
