প্লেন্ডার সানফিশ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ 'প্লেন্ডার সানফিশ'| মাছটির বৈজ্ঞানিক নাম Ranzania laevis| স্থানীয়ভাবে এ ধরনের মাছ খুব একটা দেখা যায় না| প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের অদ্ভুত আকৃতির মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসার পর স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়| এমন বিরল মাছ এর আগে দেখা যায়নি| মাছটি এক নজর দেখার জন্য ভীড় লেগে গেছে| গতকাল সকালে বঙ্গোপসাগর থেকে অন্য সামুদ্রিক মাছের সঙ্গে বিরল এ মাছটি ধরে নিয়ে আসেন জেলেরা - আলোকিত বাংলাদেশ
