বাজারে ভিভো ভি৮০ লাইট

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

থ্রিডি কার্ভড ডিসপ্লে ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট ৫জি'র অফিসিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। থাকছে জিরো ইন্টারেস্টে ইএমআই ও হায়ার পারচেজ এবং এসএসএল পেমেন্ট সুবিধা। পাশাপাশি রয়েছে বিশেষ উপহার ও ডাটা অফার। নির্দিষ্ট সংখ্যক নগদ মূল্য পরিশোধকারী ক্রেতারা পাবেন অ্যাপেক্স ও ভিভো গিফট বক্স এবং পরবর্তী ক্রেতাদের দেওয়া হবে স্মার্ট গ্লাস। গ্রাহকরা জিরোইন্টারেস্টে হায়ার পারচেজ ও মাসিক ৭,০০০ টাকা ইন্সটলমেন্টে ফোনটি কিনতে পারবেন। হায়ার পারচেজ সুবিধায় সব গ্রাহক পাবেন ডাব্লিউ২ এসই স্মার্টওয়াচ। সঙ্গে 'সিউর শট গিফট' হিসেবে থাকছে ৭ দিনের ৫ জিবি জিপি ডাটা বান্ডেল, ১০০ জিবি গুগল স্টোরেজ এবং ভিভো সিলভার মেম্বারশিপ। ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ইউনিবডি ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। পাওয়া যাচ্ছে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু রঙে। রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে আরও ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা। এ ছাড়া ছবি তুলতে এতে আছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট ক্যামেরার সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লম্বা সময় ব্যাকআপ দেবে এর ৭০৫০ এমএএইচ-এর ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। দেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা।