এলো আসুস এক্সপার্টবুক আল্ট্রা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

আসুস বাংলাদেশ উন্মোচন করেছে আসুস এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপ। বর্তমান সময়ের প্রফেশনাল, ব্যবসায়িক কাজ এবং প্রতিষ্ঠানিক ব্যবহারের জন্য এ ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। দারুণ পারফরম্যান্স, পোর্টেবিলিটি ও নিরাপত্তাকে এ ল্যাপটপটির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকায় গতকাল বুধবার এটি উন্মোচন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপটির মূল ফিচারগুলো তুলে ধরা হয়। প্রিমিয়াম ডিজাইন তৈরি এ ডিভাইসটি পরবর্তী প্রজন্মের এআই এবং প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য ভালো পারফরম্যান্স দেবে। বাংলাদেশে ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর কনফিগারেশনে আসুস এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপটি পাওয়া যাবে। ল্যাপটপটির দাম শুরু হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা থেকে।
ফ্ল্যাগশিপ পারফরম্যান্স : প্রফেশনালদের একাধিক অ্যাপ্লিকেশন ও জটিল কাজ সহজে করতে সাহায্য করবে এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপটি। সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের মাধ্যমে ল্যাপটপটি এআই-নির্ভর কম্পিউটিংয়েরও সুবিধা দিবে। এ ছাড়া স্থিতিশীল কর্মক্ষমতা বজায় রাখতে আসুসের তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে।
প্রিমিয়াম ডিজাইনে পোর্টেবিলিটি : এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপটি ওজনের মাত্র প্রায় ০.৯৯ কেজি। তাই যারা নিয়মিত অফিস, মিটিং এবং কাজের জন্য যাতায়াত করে থাকেন, তারা সহজে এটি বহন করতে পারবে। এর প্রিমিয়াম ধাতব কাঠামো হালকা ওজনের পাশাপাশি এক্সপার্টবুক সিরিজের স্থায়িত্বও নিশ্চিত করে। এ ছাড়া ডিভাইসটিতে রয়েছে উচ্চ-রেজল্যুশনের ওলেড ডিসপ্লে, যা উজ্জ্বল রঙ ও স্পষ্ট ছবি তুলে ধরে।
এআই-ভিত্তিক কাজের ফিচার : কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি হওয়ায় এক্সপার্টবুক আল্ট্রাতে যুক্ত করা হয়েছে এআই অ্যাপ্লিকেশন ও নির্দিষ্ট কিছু সুবিধা। কাজের দক্ষতা বাড়ানোর টুলস থেকে শুরু করে এআই-নির্ভর কমিউনিকেশন ও ওয়ার্ক ফ্লোর সুবিধা এতে পাওয়া যাবে।
এন্টারপ্রাইজ-গ্রেড নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা : যেসব প্রতিষ্ঠানের জন্য তথ্য সুরক্ষা ও ব্যবসায়িক কার্যক্রম গুরুত্বপূর্ণ, তাদের জন্য এক্সপার্টবুক আল্ট্রাতে রয়েছে আসুসের নিরাপত্তা প্রযুক্তি। এগুলো ডিভাইস, তথ্য ও ফার্মওয়্যারকে বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষিত রাখবে। আসুস এক্সপার্টগার্ডিয়ান এবং অন্যান্য এন্টারপ্রাইজ-গ্রেড নিরাপত্তা সুবিধার মাধ্যমে এক্সপার্টবুক আল্ট্রা একাধিক স্তরের সুরক্ষা দেয়।
