ইনফিনিক্স হট ৭০প্রো ৫জি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

বর্তমানে স্মার্টফোন বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু একটি নির্দিষ্ট ফিচারই গুরুত্বপূর্ণ নয়। দৈনন্দিন ব্যবহারে ফোনটি কতটা টেকসই, ভারী কাজ কতটা সামলাতে পারে, দীর্ঘ সময় ব্যাটারি সাপোর্ট দিতে পারে কি না, ছবি কেমন ওঠে এবং সফটওয়্যারের সুবিধাগুলো বাস্তবে কতটা কাজে আসে, এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। আর এ বাস্তবসম্মত চাহিদাগুলোকে একসঙ্গে বিবেচনা করে মিড-রেঞ্জ বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে এসেছে ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি।
দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি : ফোনটিতে দেওয়া হয়েছে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা এবং এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যা দৈনন্দিন ব্যবহারে আপনাকে বাড়তি স্বস্তি দেবে। ফোনটিকে টেকসই বানাতে গিয়ে এর বডি ভারী বা স্থূল করা হয়নি। বরং এর ডিজাইন বেশ চমৎকার। ক্যামেরা মডিউলের পাশেই রয়েছে একটি অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব, যার পেছনের ইর্ন্টাযাকটিভ ডিসপ্লেটি নোটিফিকেশনসহ বিভিন্ন কাজের উপযোগী করে আপনার পছন্দমতো কাস্টমাইজ করে নিতে পারবেন।
কাজ ও বিনোদনে পারফরম্যান্স : হট ৭০ প্রো ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৬.৭৬ ইঞ্চির একটি বড় এফএইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৪৪ হার্জ। বাংলাদেশের বাজারের সংস্করণটিতে রয়েছে ৮ জিবি র্যাম, সঙ্গে আরও ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। যারা কাজের অ্যাপস, সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং এবং গেমিংয়ের মধ্যে নিয়মিত দ্রুত সুইচ করতে পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখেই এ কনফিগারেশনটি তৈরি করা হয়েছে। আর সফটওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৬ এর সঙ্গে রয়েছে এক্সওএস ১৬।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ব্যাটারি : সারাদিন বাইরে থাকা বা ব্যস্ত সময়ে বারবার চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে ফোনটিতে রয়েছে একটি বিশাল ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
দৈনন্দিন সৃজনশীলতায় ক্যামেরা : হট ৭০ প্রো ৫জি ফোনের ক্যামেরা সেটআপ বেশ আকর্ষণীয় ও গোছানো। এতে অটোফোকাস ও টু-কে ভিডিও রেকর্ডিং সুবিধা সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রধান ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা সফটওয়্যারে পোর্ট্রেট, সুপার নাইট, প্রো, ভ্লগ এবং বিভিন্ন এআই-নির্ভর মোড যুক্ত করা হয়েছে।
