মারাত্মকভাবে নষ্ট হচ্ছে পরিবেশ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন ড্রায়ার মিলের কালো ধোঁয়া, ছাই ও রাইস ব্রানে (চালের উপরের স্বচ্ছ পাতলা আবরণ) মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। প্রতিনিয়ত মানুষ আক্রান্ত হচ্ছে জ্বর-সর্দি-কাশিসহ শ্বাসকষ্টসহ নানাবিধ চোখের রোগে। বার বার এসব বিষয়ে মিল মালিকদের অবগত করা হলেও তোয়াক্কা করছেন না তারা। পরিবেশ নষ্ট হলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে অধিকাংশ মিলের। এসব বিষয়ে বার বার অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকার সাধারণ লোকজন। ছবিটি গতকালের তোলা - আলোকিত বাংলাদেশ