পেশাজীবীদের জন্য ভিভো ওয়াই৩২
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

সারাদিনের সকল প্রয়োজনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অথবা পেশাজীবীদের পাশে থাকতেই ভিভো নিয়ে এসেছে নতুন ওয়াই৩২। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে ভিভো ওয়াই৩২তে রাখা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট পাওয়ার ব্যাটারি প্রযুক্তি; যা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ৩৬ ঘন্টা দেয় বাধাহীন যোগাযোগের সুযোগ। এ ছাড়া ১৪ ঘণ্টা নেভিগেশন ও ২০ ঘন্টা ধরে শর্টস ভিডিও দেখা যায়। এ ফোনে একটানা ১৪ ঘণ্টা ম্যাপ বা নেভিগেশন ব্যবহার, ২০ ঘণ্টা শর্ট-ভিডিও দেখা এবং ৩৬ ঘণ্টা ফোন কল করা সম্ভব। ব্যাটারির এ দীর্ঘস্থায়িত্ব ব্যস্ত কর্মদিবসে ব্যবহারকারীদের কানেক্টেড থাকতে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সহজে পরিচালনা করতে সাহায্য করে। পাশাপাশি যাতায়াতের সময় কিংবা কাজের বিরতিতে ভিডিও ও অন্যান্য কন্টেন্ট উপভোগ করার সুবিধাও দেয় এ ডিভাইস। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইন ও ডায়নামিক নোটিফিকেশন লাইট ভিভো ওয়াই৩২-এর ডিজাইনে যোগ করেছে ভিন্নতা। ফোনটি পাওয়া যাচ্ছে টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ— দুই কালার অপশনে। বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা দিতে ভিভো ওয়াই৩২-তে আছে ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এটি ব্যবহারকারীকে কাজের ব্যস্ততা ও যোগাযোগের মাঝে কোনো বাধা পড়তে দেয় না। শুধু তাই নয়, দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের কথা ভেবে ফোনটিতে যুক্ত করা হয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ প্রযুক্তি, যা দীর্ঘ সময় ধরে ব্যাটারির কার্যক্ষমতা অটুট রাখবে। আকর্ষণীয় ফিচারের পাশাপাশি ভিভো সীমিত সময়ের জন্য গ্রাহকদের দিচ্ছে বিশেষ সুবিধা।
