শীতের সবজির চড়া দাম স্বস্তি কাঁচামরিচ-ডিমে
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতের সবজি উঠতে শুরু করলেও চড়া দামে তা কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাজারে শিম, ফুলকপি ও মুলার মতো শীতকালীন সবজির দেখা মিলছে, তবে দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা, টমেটো ১৮০ থেকে ২০০ টাকা আর বেগুন ১০০ টাকায়। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া বেশির ভাগ সবজিই কিনতে হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা বা তার বেশি দামে। এতে প্রতিদিনের রান্নার বাজার সামলাতে বাড়তি খরচ করতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। তবে সবজির উচ্চমূল্যের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচামরিচের বাজারে। বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মাছ ও মাংসের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কিছুটা কমে ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। গতকাল শুক্রবার রাজধানীর শ্যামবাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, শীতের আগাম সবজি হিসেবে শিম, ফুলকপি ও মুলা বাজারে আসতে শুরু করেছে। তবে সরবরাহ ও মৌসুমের শুরুর কারণে এসব সবজির দাম তুলনামূলক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতি কেজি আগাম শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। টমেটোর দাম আরও বেশি। মানভেদে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
এলসি খোলায় গতি, নিষ্পত্তিতে ভিন্ন চিত্র : এ ছাড়া প্রতিকেজি ঝিঙা, লাউ, কচুমুখি, ঢ্যাঁড়স ও মুলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের কেজি ১০০ টাকা। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পটোল, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অন্যদিকে পেঁপে ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির তালিকায় এই দুটি পণ্যই এখন তুলনামূলক কম দামের মধ্যে রয়েছে।
বাড়তি দামে চাপে ক্রেতারা : বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, অল্প কয়েকটি সবজি কিনতেই আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে। বিশেষ করে শিম, টমেটো ও বেগুনের মতো নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেশি হওয়ায় সংসারের খরচের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ছে। কম দামের সবজির বিকল্প খুঁজতে হচ্ছে অনেককে। ফলে পছন্দের সবজি কেনার পরিবর্তে দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমাণ কমিয়ে কেনাকাটা করছেন ক্রেতারা। বাজার করতে আসা আবুল হোসেন প্রত্যাশা করেন, শীতের সবজির সরবরাহ বাড়লে দামও কমে আসবে। মৌসুমের আগাম সবজি বাজারে আসার পরও দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে না থাকলে শীতের সবজির স্বাদ নিতে বাড়তি অর্থ ব্যয় করতে হবে।
দাম কমেছে কাঁচামরিচের : সবজির বাজারে উচ্চমূল্যের মধ্যেও কিছুটা স্বস্তি এসেছে কাঁচামরিচে। বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকটি সবজির তুলনায় কাঁচামরিচের দাম কমে আসায় ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে সামগ্রিকভাবে সবজির বাজারে স্বস্তি ফেরেনি।
শ্যামবাজারের সবজি বিক্রেতা আব্দুর রহিম মন্ডল বলেন, বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া গেলেও সব পণ্যের দাম সমানভাবে কমেনি। মৌসুমের শুরুতে আগাম শীতের সবজির দাম সাধারণত বেশি থাকে। সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে ক্রেতারা বলছেন, দাম কমার অপেক্ষায় থাকলেও প্রতিদিনের প্রয়োজন মেটাতে তাদের বাজার করতেই হচ্ছে।
মাছ-মাংসের দাম অপরিবর্তিত, কমেছে ডিমের দাম : এদিকে মাছ ও মাংসের বাজারে গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। এসব পণ্যের দাম আগের মতোই রয়েছে। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতের সবজির উপস্থিতি বাড়লেও দাম এখনো ক্রেতাদের স্বস্তি দিতে পারেনি। পেঁপে, মিষ্টিকুমড়া ও পটোলের মতো কয়েকটি সবজি তুলনামূলক কম দামে পাওয়া গেলেও শিম, টমেটো ও বেগুনের বাড়তি দাম বাজারের সামগ্রিক ব্যয় বাড়িয়ে দিচ্ছে। ক্রেতাদের প্রত্যাশা, শীতের সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমবে এবং বাজারে স্বস্তি ফিরবে।
ট্রাকভাড়ার অজুহাতে বাড়ল চালের দাম : ট্রাকভাড়া বৃদ্ধির কথা বলে চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে আটাশ, মিনিকেট ও পাইজাম চালের কেজিতে এক থেকে দুই টাকা পর্যন্ত দাম বেড়েছে। পাশাপাশি টমেটো, শিম ও কাঁচা মরিচের মতো কয়েকটি সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। তবে মোটা চালের পাশাপাশি তেল, চিনি ও ডিমের দাম রয়েছে স্থিতিশীল। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর ৬, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এলাকার বাজার ঘুরে দেখা যায়, আটাশ চাল প্রতি কেজি ৬৩ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই চালের দাম ছিল ৬২ থেকে ৬৩ টাকা।
