অ্যাপেলের ফোল্ডেবল মোবাইল

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য ফোন আইফোন ডুওর বিক্রি ২৩ অক্টোবর শুরু হয়েছে। পর্যবেক্ষকেরা ধারণা করছেন, আইফোন যেভাবে স্মার্টফোনকে নতুন করে সংজ্ঞায়িত করেছিল, ডুও ফোন বাজারে সেভাবে নতুনত্ব আনতে পারবে কি না। সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার প্রায় এক সপ্তাহ পর ফোনটি উন্মোচন করা নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের জন্য ডুওর গ্রহণযোগ্যতা প্রাথমিক পরীক্ষা হতে পারে। তিনি আগে অ্যাপলের হার্ডওয়্যার প্রধান ছিলেন।

স্যামসাং ইলেকট্রনিক্স ও হুয়াওয়ে টেকনোলজিসের মতো প্রতিদ্বন্দ্বীরা বেশ কয়েক বছর ধরে এ বিশেষ বাজারে প্রিমিয়াম পণ্য বিক্রি করছে। এ ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়তে পারে। গত শুক্রবার প্রি-অর্ডার শুরুর কয়েক মিনিটের মধ্যে চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাওয়ায় ডুওর আনুমানিক ডেলিভারির তারিখ জানুয়ারির শেষে চলে যায়। অ্যাপল গ্রাহকদের সাড়াকে অসাধারণ বলে বর্ণনা করেছে।

বিপুল চাহিদার কারণে প্রতি গ্রাহকের জন্য প্রি-অর্ডার দুটি ফোনে সীমিত করেছে অ্যাপল। সরাসরি দোকান থেকে কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিক্রিও উল্লেখযোগ্যভাবে সীমিত রাখায় নতুন আইফোন ছাড়ার সময় সাধারণত যে হইচই থাকত, তা এবার দেখা যায়নি। চীন, ফ্রান্স, হংকং, ভারত ও জাপানে অনলাইনে অর্ডার করা গ্রাহকদের জন্যই শুধু ফোন পাওয়া যাবে। শুক্রবার ফোনটি বিক্রি করা প্রথম অ্যাপল স্টোর সিডনি। স্থানীয় সময় সকাল ৮টায় খোলার আগে স্টোরের বাইরে ক্রেতাদের সারি তৈরি হয়।

৪৮ বছর বয়সী প্রকৌশলী সাইমন কৃষ্ণান ৫১২ জিবি মেমোরির একটি ডুওর জন্য ৩ হাজার ৮৯৯ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা) দিয়েছেন। তিনি বলেন, দাম এত বেশি বলে এটি আমার জন্য কিছুটা বিলাসপণ্য। কিন্তু আমি ভাবি, জীবন বড্ড ছোট।