ফেরারির ডিজাইনে ইনফিনিক্স
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত ইতালির প্রতিষ্ঠান পিনিনফারিনা। এবার সেই প্রতিষ্ঠানের ডিজাইনের ছোঁয়া নিয়ে বাংলাদেশে নতুন স্মার্টফোন 'নোট ৬০ আল্ট্রা' এনেছে ইনফিনিক্স। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি নোট ৬০ প্রোর 'তোরিনো ব্ল্যাক' স্পেশাল এডিশনও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে নোট ৬০ আল্ট্রার দাম ৯৯,৯৯৯ টাকা। অন্যদিকে নোট ৬০ প্রো ও পিনিনফারিনার ডিজাইনে তৈরি 'তোরিনো ব্ল্যাক' স্পেশাল এডিশনে ৪০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি। এ ছাড়া ৭০০০ টাকা ক্যাশব্যাকসহ নোট ৬০ পাওয়া যাচ্ছে ৩৭,৯৯৯ টাকায়। এর মাধ্যমে নোট ৬০ সিরিজের নির্বাচিত মডেলগুলোতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে ইনফিনিক্স।
নোট ৬০ আল্ট্রার অন্যতম আকর্ষণ এর ডিজাইন। স্পোর্টস কার থেকে অনুপ্রাণিত ইউনি-চ্যাসিস ডিজাইনে একটি গ্লাস প্যানেলের নিচে রাখা হয়েছে তিনটি ক্যামেরা, অ্যাকটিভ-ম্যাট্রিক্স ডিসপ্লে ও লাইট। পিনিনফারিনার লোগোর নিচে রয়েছে সুপারকারের টেইললাইটের আদলে বিশেষ আলো, যা ফোন চালু করলে বা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম ও রেসিং থিমের ইউজার ইন্টারফেসের পাশাপাশি ফোনটি পাওয়া যাবে মনজা রেড, তোরিনো ব্ল্যাক, আমালফি ব্লু ও রোমা সিলভার রঙে।
দ্রুতগতির পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম ও ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ। গেমিং ও একসঙ্গে একাধিক অ্যাপ চালানোর জন্য তৈরি এই ফোন আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজারের বেশি স্কোর করেছে বলে জানিয়েছে ইনফিনিক্স। দীর্ঘ সময় ব্যবহারে তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে থ্রিডি আইসকোর কুলিং সিস্টেম। সঙ্গে ১.৫ কে ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস ও জেবিএল টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।
