বাজারে এলো হেলিও ৬৫

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

দীর্ঘসময় ধরে ফোন ব্যবহার করার জন্য এবার স্মার্টফোন ব্র্যান্ড হেলিও বাজারে এনেছে হেলিও ৬৫ নামে নতুন স্মার্টফোন। ২১ হাজার ৯৯৯ টাকার এ ফোনে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের বিশাল ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। পাশাপাশি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১২৮ জিবি ইউনিভার্সাল মাল্টি-চিপ প্যাকেজ টাইপ স্টোরেজ, এনএফসি ও আইপি৬৪-এর মতো স্পেশাল ফিচারও থাকছে।

হেলিও ৬৫ স্মার্টফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চি এর আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে যার স্ক্রিন টু বডিও রেশিও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রটেকশন। এ ছাড়া স্মুথ স্ক্রলিং এবং গেমিংয়ের জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে প্রবলেম না হয় তার জন্য রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের বিশাল ব্যাটারি এবং এর সঙ্গে আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ৩৩ ওয়াটের চার্জার ব্যবহার করে ব্যাটারি পুরোপুরি চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি ১০ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা থাকায় প্রয়োজনের সময় ফোনটি ব্যবহার করে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া সম্ভব। ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। পারফরম্যান্সের জন্য হেলিও ৬৫-এ ব্যবহার করা হয়েছে ইউনিসক এর টি৭২৫০ চিপসেট। এতে রয়েছে অক্টা-কোর সিপিইউ, যার দুটি কোর ১.৮ গিগাহার্টজ এবং ছয়টি কোর ১.৬ গিগাহার্টজ গতিতে কাজ করে। ফোনটিতে ১৬ জিবি র‍্যাম দেওয়া হয়েছে, যার মধ্যে ৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল র‍্যাম সুবিধা রয়েছে। স্টোরেজ ১২৮ জিবি; মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।