ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে ফোনের মাদারবোর্ড উৎপাদন

দেশে ফোনের মাদারবোর্ড উৎপাদন

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনের জন্য নতুন সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন চালু করেছে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন করে। এসএমটি লাইনে বিশেষায়িত যন্ত্রের সাহায্যে স্মার্টফোনের মাদারবোর্ডে সরাসরি ইলেকট্রনিক উপাদান বসানো হয়। ফলে স্মার্টফোন উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি ধাপ এখন বাংলাদেশেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে আমদানি করা যন্ত্রাংশ ও উপাদানের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদনের এ পরিবর্তন এবং এর রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে সিঙ্গাপুরের নানিয়াং বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের চার সদস্যের একটি প্রতিনিধি দল স্মার্ট হাইটেকের কারখানা পরিদর্শন করেছে। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন কীভাবে রপ্তানির সুযোগ তৈরি করতে পারে, তা নিয়েও কাজ করছে দলটি। নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্প্যান ক্যাপস্টোন কর্মসূচির আওতায় পরিচালিত নয় মাসের প্রকল্প 'প্রজেক্ট স্মার্টঅ্যাসেন্ড'-এর অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। প্রকল্পটি চলবে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন বাড়ানো এবং রপ্তানির বাজার গড়ে তোলার ক্ষেত্রে কী ধরনের সুযোগ ও চ্যালেঞ্জ রয়েছে, তা নিয়ে কাজ করছে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলটি গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন উৎপাদন লাইনসহ প্রতিষ্ঠানটির কার্যক্রম ঘুরে দেখে। এ ছাড়া দলটি স্মার্টফোনের স্থানীয় বাজার, প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যালয় ও অংশীদার দোকানগুলো পরিদর্শন সফরে প্রতিনিধি দলের সদস্যরা স্মার্ট হাইটেকের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ সফরের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির উৎপাদনপ্রক্রিয়া ও বাজার পরিস্থিতি সরাসরি দেখার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত