মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাগারের ফটকে জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
কারামুক্তির পর মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, আমরা সত্যের রাজনীতি করি। সত্যের জয় হবেই, হবে। সত্যকে কেউ আটকে রাখতে পারবে না। দোয়া করবেন, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করতে পারি।
এর আগে গত সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তার জামিন বহাল রেখে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এতে তার কারামুক্তির আইনি বাধা দূর হয়। মুক্তির সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, কারাগার থেকে মুক্তির পর মেজর (অব.) আখতারুজ্জামান সরাসরি মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে যাবেন। সেখানে তার সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের কাছে বিস্তারিত বক্তব্য দেবেন। গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আলোচনায় আসেন মেজর (অব.) আখতারুজ্জামান। ওই ঘটনার পর ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন তিনি।
গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আলোচনায় আসেন মেজর (অব.) আখতারুজ্জামান। ওই ঘটনার পর ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ এক মাস দুই দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন তিনি।
