পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই টেন্ডার ডাকা হবে।
গতকাল সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগ ই-টিকেট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততার সঙ্গে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে কাজ করতে পারেন, তার সব ব্যবস্থা করা হবে।
এ সময় রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বানও জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার।
এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা রয়েছে সরকারের।
