ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে তুরস্ক

বললেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে তুরস্ক

রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্ক সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা বিশ্বে বিরল। রোহিঙ্গা সংকটের সমাধান দরকার। বিশ্ব নেতৃত্বের হস্তক্ষেপেই কেবল এটি সম্ভব। যতদিন এ সংকট কাটছে না, ততদিন বাংলাদেশের পাশে থেকে সংকট সমাধানে এবং রোহিঙ্গা ব্যবস্থাপনায় সব ধরনের সহযোগিতা দেবে তুরস্ক।

গতকাল শনিবার সকালে উখিয়া উপজেলার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে গেল বছরের ২২ মার্চের অগ্নিকা-ে পুড়ে যাওয়া তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের পুনঃ পথচলা উদ্বোধনীতে তিনি এসব কথা

বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানও বক্তব্য রাখেন।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকা-ে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্য নির্মাণাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গা যুবকদের সাথে কিছুটা সময় খেলায় মাতেন, আর বিভিন্ন বয়সের রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে তিনি ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির, তুরস্কের দুজন সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি মো. আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক, ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক, ৮ এপিবিএন অধিনায়ক শিহাব কায়সার খান, উখিয়া সার্কেল এএসপি শাকিল আহমেদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু গতকাল শনিবার সকাল ৮টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তানবুল থেকে সরাসরি কক্সবাজার অন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বিমানবন্দরে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এরপর বহর নিয়ে প্রতিনিধি দলটি কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করে।

নিñিদ্র নিরাপত্তায় বেলা সাড়ে ১০টার দিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বহরটি উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণসহ নানা কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি ক্যাম্প ১৭-তে রোহিঙ্গার মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পর্যবেক্ষণের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে সীমিত মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ঢাকাস্থ তুর্কি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত