১৫ দিনব্যাপী রংপুর বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রংপুরে গতকাল মঙ্গলবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ কর্মসূচি পালিত হয়। ১৫দিন ব্যাপী বৃক্ষ মেলায় রংপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান বিকেল ৫টায়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মহানগর পুলিশ কমিশনার রংপুর মজিদ আলী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, পুলিশ সুপার রংপুর মোহাম্মদ শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক একেএম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান রুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সূত্রে জানা যায়, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন এবং আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব অপরিসীম। দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে গতকাল রংপুর জিলা স্কুল মাঠে ‘বিভাগীয় বৃক্ষমেলা’ এর উদ্বোধন হয়।
