কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ঢাকা, ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে গতকাল শনিবার ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬’ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষ, মতিঝিল-এ অনুষ্ঠিত হয়েছে। পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এএফএম মতিউর রহমান।

কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। এছাড়া মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা ও মো. আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক, প্রধান শাখা, ঢাকার উপ-মহাব্যবস্থাপক সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে সংশ্লিষ্ট অঞ্চলের শাখাসমূহের ঘাটতি শনাক্ত করে সব সূচকে লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সঠিক উদ্যোক্তা নির্বাচন করে গুণগত ঋণ বিতরণ এবং সব সূচকে বর্তমান অবস্থান থেকে উত্তোরণের পরামর্শ প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি