মধুমতি ব্যাংকের বীরগঞ্জ শাখার উদ্বোধন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ব্যাংকিং কার্যক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্য নিয়ে, গতকাল রোববার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৮১, খানসামা রোডে মধুমতি ব্যাংকের ৫৬তম শাখা হিসেবে ‘বীরগঞ্জ শাখা’র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে শাখাটির শুভ উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, ভিপি ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশন মো. মসিউর আলম মোল্লা, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন ও পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান, বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হুদা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বীরগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
