প্রতিবন্ধী নারীদের উদ্যোক্তা উন্নয়নে ইবিএল ও BBDN সহযোগিতা

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রতিবন্ধী নারীদের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক অংশগ্রহণ জোরদার করতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (BBDN)-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ইবিএলের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় এই উদ্যোগের শিরোনাম- ‘অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা ও বাজার প্রবেশাধিকারের মাধ্যমে প্রতিবন্ধী নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ’। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রতিবন্ধী নারীদের উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, কার্যকর বাজার সংযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা। এ সহযোগিতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে অবদান রাখতে চায় ইবিএল ও BBDN । সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি