বেলিডের ৪০তম বার্ষিকী উদযাপনে লাইব্রেরিতে এআই ব্যবহারের আহ্বান

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ অ্যসোসিয়েশন অব লাইব্রেরিয়ান্স, ইনফরমেশন সায়েন্টিস্টস অ্যান্ড ডকুমেন্টালিস্টস (বেলিড)-এর ৪০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার ঢাকার ধানমন্ডিস্থ ডব্লিউভিএ অডিটোরিয়ামে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গ্রন্থাগারের ডিজিটাল রূপান্তর’ শীর্ষক দিনব্যাপী একটি সম্মেলনের আয়োজন করা হয়। বেলিড চেয়ারম্যান ড. মো. মনিরুজ্জামান সম্মেলনের উদ্বোধন করেন এবং সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সম্মেলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। ড. নাসিম ইকবাল সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনটি কারিগরি অধিবেশনে পাঁচটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যেগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে অধ্যাপক ড. এসএম জাবেদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান ড. মো. জাহিদ হোসেন শোয়েব। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি