কেকেবিএইউতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের এম এ বারী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস ভবনের সামনে এসে শেষ হয়। অতঃপর এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূলভিত্তি হচ্ছে গ্রন্থাগার।

বই মানুষের চিন্তাকে শাণিত করে, মূল্যবোধ গড়ে তোলে এবং গবেষণা ও উদ্ভাবনের পথকে সুগম করে। একটি আধুনিক ও সমৃদ্ধ গ্রন্থাগার ছাড়া মানসম্মত শিক্ষা কার্যক্রম কল্পনা করা যায় না। কেকেবিএইতে একটি আধুনিক গ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, পদ্মার এপারে একমাত্র কেকেবিএইউতে চার বছর মেয়াদি ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে অনার্স কোর্স চালু রয়েছে।

এই সাবজেক্টের গ্রাজুয়েটদের চাকরির ব্যাপক সুযোগ ও সম্ভবনা রয়েছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: মিজানুজ্জামান। আইএসএলএম বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ইইই বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ড. মো: মুঈন উদ্দিন, বিএ বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান, আইএসএলএম বিভাগের শিক্ষক ফারজানা শারমিন আনিকাসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আইএসএলএম বিভাগের শিক্ষক মো: নাজিম। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট বিভাগের একটি বুলেটিন বোর্ড উদ্বোধন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি