পেট্রোবাংলার চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. এরফানুল হক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. এরফানুল হক গত বৃহস্পতিবার যোগদান করেছেন। পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচে ২৫-১-১৯৯৯ তারিখে যোগদান করেন। কর্মকালীন তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর এবং জাপানের ওয়াসেদা ইউনির্ভাসিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
