গ্রামীণ ব্যাংকের ৬৭তম জোনাল ম্যানেজার ও অডিট অফিসার সম্মেলন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘শুদ্ধাচার পরিপালন করি, সুন্দর কর্মপরিবেশ গড়ি’- প্রতিপাদ্য নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে গত শুক্রবার থেকে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ৬৭তম জোনাল ম্যানেজার ও জোনাল অডিট অফিসার সম্মেলন-২০২৬। দরিদ্র সদস্যদের মালিকানার এই ব্যাংককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্মেলনে অংশগ্রহণ করেন- গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও একেএম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ের সব নির্বাহীসহ ৪০টি জোনের জোনাল ম্যানেজার ও জোনাল অডিট অফিসাররা। সম্মেলনে গোলটেবিল আলোচনায় দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সব জোন ও অডিট অফিসের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন ও বাজেট প্রসঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘প্রান্তিক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের বিস্তৃতি, প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস এবং নারীর ক্ষমতায়নকে সমুন্নত রেখে আমাদের সময়োপযোগী পরিকল্পনা মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করতে হবে।’ পরিচালক নাজনীন সুলতানা বলেন, নতুনদের সুযোগ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ ও অগ্রযাত্রায় আমাদের সবার সহযোগিতা অব্যহত রাখতে হবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি