‘বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা আমাদের জন্য গর্বের’
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানা, গাজীপুরে বিআরটিসির নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত দুটি এসি বাসের এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), শেখ মইনউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ড. মোহাম্মদ জিয়াউল হক এবং সভাপতি হিসেবে বিআরটিসি চেয়ারম্যান, আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মইনউদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক দুটি এসি বাসের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি শুধু দুটি নতুন বাসের উদ্বোধন নয়- এই সক্ষমতা আমাদের জন্য গর্বের ও অহংকারের। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
