তোশাখানা জাদুঘরে নতুন কিউরেটরের যোগদান

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীন তোশাখানা জাদুঘরে কিউরেটর হিসেবে রাশেদুল আলম প্রদীপ সম্প্রতি যোগদান করেছেন।

রাশেদুল আলম প্রদীপ একজন খ্যাতিসম্পন্ন জাদুঘরবিদ ও প্রত্নতাত্ত্বিক। তিনি এরইআগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরে তার দক্ষতার স্বাক্ষর রেখে এসেছেন। চায়না, থাইল্যান্ড ও ভারত থেকে প্রশিক্ষিত প্রদীপ আন্তর্জাতিক জাদুঘর সংঘ (আইকম)-এর বাংলাদেশ অংশ এবং জাতিসংঘ সমিতির একজন কার্যকরী সদস্য। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি