ঢাবির ১৫৪ শিক্ষার্থীর ১৯ লাখ টাকা বৃত্তি লাভ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ১৫৪ জন শিক্ষার্থীকে ১৯ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। বিভাগের ৫টি ট্রাস্ট ফান্ড থেকে এই বৃত্তি প্রদান করা হয়। গত রোববার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন । বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন এবং দাতা প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল্লাহ আল হাসান বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক ট্রাস্ট ফান্ডসমূহের পরিচিতি তুলে ধরেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি