নারায়ণগঞ্জে প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণরা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঘড়ির কাঁটায় গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ কেন্দ্রের সামনে লম্বা লাইন। সে লাইনের একদম সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন হিসান আহমেদ (২৫)। লাইনে দাঁড়িয়ে বারবার নিজের জাতীয় পরিচয়পত্র আর আঙুলের দিকে তাকাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পরেই নিজের জীবনের প্রথম ভোটটি দেবেন তিনি ! ভোট দিয়ে বেরিয়েই হিসান তার বন্ধুদের সঙ্গে মেতে ওঠেন ছবি তোলায়। বাঁ হাতের তর্জনীতে লাগানো নির্বাচনি কালির চিহ্ন উঁচিয়ে ধরে তারা তুলছিলেন সেলফি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ভোটকেন্দ্রে দেখা মিলেছে এমন দৃশ্যের।
