রাজশাহীর ৬ আসনের ৪টি বিএনপির, জামায়াতের ২
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬টি আসনের মধ্যে ৪ আসনে বিএনপি প্রার্থী এবং ২ আসনে জামায়াত ইসলামী প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার এই ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য মোতাবেক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদন্দ্বি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান মিনু।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদন্দ্বি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। এখানে ৩৮ হাজার ৩৯১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শফিকুল হক মিলন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।
রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট। নজরুল ইসলাম বিজয়ী হয়েছে ৭৯ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। আবু সাঈদ চাঁদ বিজয়ী হয়েছেন ৫৫ হাজার ৭০৭ ভোটের ব্যবধানে।
