বিএনপির বিজয়ে জবি ইউট্যাবের দোয়া মাহফিল

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জবি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে জবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জবি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে সঞ্চলনা করেন ইউট্যাবের জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসির আহমদ। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো নাসির উদ্দীন। স্বাগত বক্তব্যে জবি ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, আওয়ামী আমলে সব থেকে বেশি নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। সকল আন্দোলন সংগ্রামে তারা বিশাল ভূমিকা পালন করে। ৫ আগস্টের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, আল্লাহ এই মজলুম দলটির উত্তম প্রতিদান দিয়েছেন। দীর্ঘদিনের শোষিত এই দলটি, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলটি ফের স্বগৌরবে ফিরেছে।