ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিতে জামায়াত প্রার্থীর আবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান। গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন তিনি।
আবেদনে ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ তোলেন জামায়াত প্রার্থী। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাপ্ত চূড়ান্ত ফলাফলের সঙ্গে গণনাপত্র ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিবরণীর অসঙ্গতি রয়েছে, যা ফলাফলের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এছাড়া কিছু ব্যালট বা প্রদত্ত ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলে তার সন্দেহ রয়েছে।
