রমজানে কেনাকাটায় বিশেষ ছাড়

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রমজান শুধু রোজার মাস নয়; এটি আত্মিক শান্তি, উদারতা এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। এই পবিত্র মাসে শুভেচ্ছা বিনিময় ও উপহার আদান-প্রদান আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে।

এই আনন্দকে আরও বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ড নিয়ে এসেছে বিশেষ সব অফার। পুরো রমজান ও ঈদজুড়ে ডাইনিং, শপিং, ভ্রমণ থেকে শুরু করে ঘর সাজানোর কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় সব অফার।

পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়া রমজানের অন্যতম আনন্দ। এই সময়টাকে আরও বিশেষ করে তুলতে স্ট্যান্ডার্ড চার্টার্ড এনেছে দারুণ সব ডাইনিং অফার। প্রথমবারের মতো প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা ও ক্রাউন প্লাজায় ‘উরহব ৫, চধু ১’ ডিল পাওয়া যাবে শুধু মাত্র স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকদের জন্য। এছাড়া নির্বাচিত রেস্টুরেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় এবং প্রিমিয়াম হোটেলগুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফারও রয়েছে।

রমজানের বাজারকে সহজ করতে ইউনিমার্টের সঙ্গে পার্টনারশিপে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। পাশাপাশি ‘লাহোর বাই আইকিচেন’ ও ‘খাজানা’র মতো জনপ্রিয় ইফতার বাজারে থাকছে বিশেষ ডিল। আর যারা ঘরে বসে ইফতার করতে চান, তাদের জন্য ফুডপ্যান্ডায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ভাউচার। ঈদের প্রস্তুতির বড় অংশই হলো নতুন পোশাক বা উপহার কেনা। এই কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড, জুয়েলারি ও বিউটি সেলুনে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। জনপ্রিয় ব্র্যান্ড ‘ইয়েলো’তে কেনাকাটায় পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)। নতুন পোশাক, জুয়েলারি কিংবা নিজের যত্ন- সবই হবে আরও সহজ ও সাশ্রয়ী।

রমজানে অতিথিদের স্বাগত জানাতে ঘর সাজানোও গুরুত্বপূর্ণ।