প্রাইম ব্যাংক ও আরএস গোল্ডের চুক্তি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে আরএস গোল্ড লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব?্যাংকের উইমেন ব?্যাংকিং প্ল?্যাটফর্ম নীরা গ্রাহকরা আরএস গোল্ড লিমিটেডের কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এ উদ্যোগ নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আরএস গোল্ড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি