ভ্রমণ ভিসায় শিক্ষায় অংশগ্রহণ বিষয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে- এমন কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল রবিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, ‘বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে- এমন কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও, যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।’
