বিএনপির নিরঙ্কুশ বিজয়ে আইডিইবির অভিনন্দন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। আইডিইবি একই সঙ্গে বিএনপির নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। ইনস্টিটিউশনের আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন ও সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল এই অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পর ব্যাপক ভোটারের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির এই বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব জনগণের কাছ থেকে যে আস্থা ও অপ্রতিরোধ্য সমর্থন পেয়েছে, সেটি জাতির ভবিষ্যতের জন্য বিএনপির দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে। এতে বলা হয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার প্রতিফলন বলে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিশ্বাস করে।
