নবনিযুক্ত শিক্ষকদের জন্য OBE ও ETL বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ‘Outcome- Based Education (OBE) Excellence in Teaching and Learning (ETL)’ শীর্ষক একটি একাডেমিক সেমিনার সফলভাবে আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারটির মূল উদ্দেশ ছিল নবনিযুক্ত শিক্ষক সদস্যদের Outcome-Based Education কাঠামোর আলোকে আধুনিক শিক্ষণ-পদ্ধতি ও কার্যকর শিক্ষাদান কৌশল সম্পর্কে অবহিত করা এবং তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান। সেমিনারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ফার্মেসি ও আইন বিভাগের মোট ১৫ জন শিক্ষক সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন। তিনি Outcome-Based Education (OBE)-এর ধারণা, কাঠামো ও বাস্তব প্রয়োগ নিয়ে একটি গভীরতাপূর্ণ উপস্থাপনা প্রদান করেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মার্কেটিং বিষয়ে সহকারী অধ্যাপক শামীমা আক্তার বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (Bangladesh National Qualifications Framework-BNQF) বিষয়ে একটি একাডেমিক উপস্থাপনা প্রদান করেন এবং একই সঙ্গে সেমিনারের সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান ইমাম আধুনিক Teaching and Learning Pedagogy, শিক্ষণ কৌশল এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রাঞ্জল ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনা প্রদান করেন। সেমিনারটিতে Outcome-Based Education (OBE)-এর মৌলিক নীতিমালা, কার্যকর শিক্ষণ-পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক মূল্যায়ন কৌশল এবং বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF)-এর প্রয়োগ ও প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষক সদস্যরা তাদের শিক্ষাদান দক্ষতা ও মূল্যায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন, যা ইউআইটিএস-এর সামগ্রিক একাডেমিক উৎকর্ষতা ও গুণগত মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি