৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়াপাড়া সংলগ্ন প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি