এমআইএসটি ও বিইপিআরসির উদ্যোগে সিম্পোজিয়াম অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
এমআইএসটি এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর যৌথ উদ্যোগে ‘Sustainable Technologies for Bangladesh’s Clean Energy Transition’ শীর্ষক একটি সিম্পোজিয়াম গত মঙ্গলবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের টেকসই ও নিরাপদ জ্বালানি ভবিষাৎ বিনির্মাণে উদ্ভাবনী পথ অনুসন্ধানের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, শিল্প খাতের প্রতিনিধিরা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিলেন বিইপিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত দিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
