চট্টগ্রাম বিমানবন্দরে ২৭০ কার্টন সিগারেট ও ১৫ স্মার্টফোন জব্দ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১৫টি স্মার্ট মোবাইল জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের (বিজি১৪৮) এক যাত্রীর লাগেজ তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২৭০ কার্টন সিগারেট (মন্ড ব্র্যান্ড) এবং ১৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে ৫টি আইফোন ও ১০টি গুগল পিক্সেল সেট রয়েছে। আটক যাত্রীর নাম মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব (পাসপোর্ট নং A15799208)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম ফরহাদাবাদ এলাকায়। উদ্ধার হওয়া পণ্য থেকে রাজস্ব আদায় করা হয়েছে মোট ৯ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে সিগারেট বাবদ ৫ লাখ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন বাবদ ৪ লাখ ৫০ হাজার টাকা।

বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। আটক সিগারেট ও মোবাইল ফোন ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।