মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের সঙ্গে ইইউ পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষকের সাক্ষাৎ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো (Anne Marlborough) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মিস অ্যান মার্লবোরো সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করেন এবং নির্বাচন-পরবর্তী প্রাথমিক বিবৃতি (Preliminary Statement) চেয়ারপারসনের নিকট উপস্থাপন করেন। আলোচনায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নির্বাচনকালীন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি নারী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার সুরক্ষার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি