প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম, পিএসসি, জি, গত সোমবার ঢাকার শের-ই-বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আগমন করলে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন তাকে স্বাগত জানান। এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমসমুহ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণের জন্য কাজ করবেন। এসময় তিনি সরকারের নির্বাচনি ওয়াদা পূরণকল্পে মন্ত্রণালয়ের সকলে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
