রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রাম উদ্বোধন ১ মার্চ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অধ্যয়নরত রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামের উদ্বোধন আগামী ১ মার্চ। ২০২৬ সালের ১ মার্চ উচ্চতর মেডিকেল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ তে ভর্তিকৃত রেসিডেন্ট চিকিৎসকদের ছাত্র-ছাত্রীদের এ ইনডাকশন প্রোগাম উদ্বোধন হবে। রাজধানীর মিন্টো রোডে বিএমইউর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। সভাপতিত্ব করবেন, বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।