বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা করবে ইবিএল
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত লাইব্রেরি স্থাপনে সহায়তা করতে ফুটস্টেপস বাংলাদেশকে সহায়তা করবে ইস্টার্ন ব্যাংক। ফুটস্টেপ্টস বাংলাদেশের ফ্লাগশিপ প্রকল্প ‘প্রজেক্ট বৃত্ত’-এর আওতায় বাস্তবায়িত উদ্যোগটি শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং স্বনির্ভর শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ এবং উদ্যোগ সহায়তা হিসেবে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম ফুটস্টেপস বাংলাদেশের কো-ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট এবং লিংকনস ইন-এর ব্যারিস্টার মোহাম্মদ তাকী ইয়াসিরের কাছে একটি চেক হস্তান্তর করেন। প্রজেক্ট বৃত্ত-এর মাধ্যমে ফুটস্টেপস বাংলাদেশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকেরেই এমন লাইব্রেরির অভাব রয়েছে যা শিশুদের কগনেটিভ, সংবেদনশীল এবং বিকাশগত প্রয়োজন মিটাতে সক্ষম। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
