বৈশ্বিক উচ্চশিক্ষায় আমেরিকান কাউন্সিল অন অ্যাডুকেশন সম্মেলন

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আমেরিকান কাউন্সিল অন অ্যাডুকেশন (এসিই) ২০২৬ সালের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বিশ্ব উচ্চশিক্ষা অঙ্গনের অন্যতম এই সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং শিক্ষা প্রশাসকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ড. মো. সবুর খান প্যানেল ডিসকাশন স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন। এই আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশান অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস এর চেয়ারম্যান ড. ফার্নান্দো লেওন গার্সিয়া এবং নাফসা : অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল অ্যাডুকেটরস সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফান্টা আও। আলোচনার মূল বিষয় ছিল বৈশ্বিক উচ্চশিক্ষায় নেতৃত্বের পরিবর্তিত ধারা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ও ভূমিকা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি