বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত শনিবার বাংলাদেশ গলফ ফেডারশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত নির্বাচন কমিশনারের সার্বিক ব্যবস্থাপনায় কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে বাংলাদেশ গলফ ফেডারেশন কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত গলফ ক্লাবগুলো হতে মনোনীত কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদের প্রার্থীদেরকে তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করেন। নির্বাচন শেষে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় কুর্মিটোলা গলফ ক্লাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
