ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আনসার সদস্যদের দুর্ধর্ষ ডাকাতি প্রচেষ্টা প্রতিহত

আনসার সদস্যদের দুর্ধর্ষ ডাকাতি প্রচেষ্টা প্রতিহত

গতকাল মঙ্গলবার ভোররাতে কক্সবাজারের মহেশখালীস্থ মাতারবাড়ী এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI) ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL)’ প্রকল্পে একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাত চক্রের অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা, তাৎক্ষণিক সিদ্ধান্তগ্রহণ এবং পেশাদারিত্বের ফলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

প্রায় ২০-২৫ জনের এই সংঘবদ্ধ চক্রকে প্রতিহত করে কর্তব্যরত আনসার সদস্যরা জাতীয় সম্পদ ও কৌশলগত অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করেন- যা বাহিনীর অটল দেশপ্রেম ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, দিবাগত রাত আনুমানিক ৩.৫০ মিনিটে প্রকল্পের ‘মুগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের চ্যালেঞ্জ করেন।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দেশীয় অস্ত্র- রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলার চেষ্টা চালায়। উদ্ভুত পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে আনসার সদস্য মো. আশিকুর রহমান দৃঢ়তার সঙ্গে তার শর্টগান থেকে দুই রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। আকস্মিক প্রতিরোধ ও গুলির শব্দে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত