বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ৪ মার্চ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন ক্লাসিক্যাল হ্যান্ডমেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিইউএফটির গর্বিত প্রাক্তন শিক্ষার্থী তৌহিদ বিন আবদুস সালাম এবং কাইজার বেকলাইডুংস জিএমবিএইচণ্ডএর সিইও ও বিইউএফটির গর্বিত প্রাক্তন শিক্ষার্থী আলমগীর কবির। স্বাগত বক্তব্যে মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং বিইউএফটিতে তাদের একাডেমিক জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে সমানভাবে গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। ফ্যাকাল্টি অব ফ্যাশন স্টাডিজ; ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স; ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং স্টাডিজ; ফ্যাকাল্টি অব সায়েন্সেস ও ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং; এবং ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিনরা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি