মাহফুজ আলমের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে ‘অল্টারনেটিভস’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। গত শুক্রবার রাতে প্ল্যাটফর্মটি তাদের ১৭ সদস্য বিশিষ্ট ন্যাশনাল অর্গানাইজিং কমিটির (জাতীয় সাংগঠনিক কমিটি) নাম ঘোষণা করে। এই কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সাবেক নেতাও স্থান পেয়েছেন। প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়ে বিস্তারিত জানানো হয়।
জাতীয় সাংগঠনিক কমিটিতে মাহফুজ আলম ছাড়াও অন্য সংগঠকরা হলেন- আহমেদ ইবনে আরিফ (অনি), ইমান সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী। এর মধ্যে তাজনূভা জাবীন ও হাসান আলী এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইমান সৈয়দ দলটির দক্ষিণ অঞ্চলের সাবেক যুগ্ম প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক প্রয়োজনে এই কমিটির সদস্য সংখ্যা ধারাবাহিতকভাবে বাড়ানো হবে।
